স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় কয়েক লাখ টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে টাকার প্রকৃত মালিককে খুঁজে ফেরত দেওয়ার জন্য পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছেন ব্যাংক কর্মকর্তা সারোয়ার জাহান। তিনি ইউসিবি’র নারায়ণগঞ্জ শাখার জুনিয়র অফিসার।
শহরের পাইকপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে সারোয়ার জাহান বলেন, ঢাকায় অফিসের কাজ শেষ করে গত সোমবার সন্ধ্যায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের শ্যামপুরে ঢাকা ম্যাচ কারখানার সামনে থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেই। ব্যাগটি খুলে দেখতে পাই অনেকগুলো টাকা ও ছবিসহ পাসপোর্টের একটি ফটোকপি রয়েছে। সিএনজি চালকও জানে না কার, তাই ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদেরের কাছে হস্তান্তর করি।
