ভাসানচরে জাতিসংঘ যুক্ত হওয়ায় কক্সবাজারের রোহিঙ্গাদের আনন্দ মিছিল

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:৪০

রোহিঙ্গাদের জন্য ভাসানচরেও কাজ করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক হয়েছে সংস্থাটির। আর ইউএনএইচসিআর-এর সঙ্গে এই চুক্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আনন্দ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্টে ও কুতুপালং  রোহিঙ্গা ক্যাম্প-১৭-তে সাধারণ রোহিঙ্গারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ র?্যালি বের করেন।

এ সময় শত শত রোহিঙ্গা জনগোষ্ঠী উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা এবং ইউএনএইচসিআরকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা বলেন, ভাসানচরে ইউএনএইচসিআর যুক্ত হওয়ায় সেখানে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে, যার ফলে ভাসানচরে অবস্থানরত তাদের আত্মীয়স্বজন আরো সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। আনন্দ মিছিলে যুক্ত হওয়া রোহিঙ্গারা আরো বলেন, স্বতঃস্ফূর্তভাবে আগের তুলনায় অধিক রোহিঙ্গা ভাসানচরে বসবাসের জন্য যেতে আগ্রহী হবে। আনন্দ র?্যালি শেষে উভয় ক্যাম্পেই রোহিঙ্গারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।