মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার অভিযান চালিয়ে ওই শিক্ষককে পুলিশ জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতার হওয়া ওই শিক্ষকের নাম জনি মিয়া। তিনি উপজেলার শুকুরেরহাট এলাকায় স্থাপিত প্রমিজ কোচিং সেন্টারের তথ্য ও প্রযুক্তি বিষয়ের শিক্ষক।
জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে শুকুরেরহাট কলেজ এলাকায় প্রমিজ কোচিং সেন্টারে এইচএসসি পরীক্ষার্থীদের পাঠদান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে শিক্ষক জনি মিয়াকে গ্রেফতার করে। ইউএনও মামুন-অর-রশীদ বলেন, কোচিং সেন্টারটি বন্ধে শিঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রমিজ কোচিং সেন্টারের পরিচালক রুস্তম আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
