মৌলবাদ এবং সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তালেবানের দখলে গিয়েছে আফগানিস্তান। সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তালিবানের শাসন যেন মৌলবাদ ও সন্ত্রাসবাদের পথ না হয় সেটা নিশ্চিত করতে বার্তা দিয়েছেন তিনি। ভার্চুয়ালি জি-২০ সম্মেলনে যোগ দিয়ে এই কথাই বলেছেন তিনি। ভারত সরকারের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি আন্তর্জাতিক ক্ষেত্র তৈরি করার ডাক দিয়েছেন। যেখানে সম্মিলিতভাবে বার্তা দেওয়া হবে আফগানিস্তান এবং যৌথভাবে লড়াই করা যাবে মৌলবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে। এই বৈঠকের সভাপতিত্ব করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও ডর্যাগি। -হিন্দুস্তান টাইমস
