মুহম্মদ আনিসুল হক
১৪ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। মন ভালো থাকবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে কোনো ঝামেলায় জড়াবেন না। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বাড়তে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা নিন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। অধীনস্থদের কাজে লাগানো সহজ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় কমানোর চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে।
০
