গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহরের রেলগেট এলাকায় সড়ক সংকুচিত করে চার লেনের কাজ করছে সওজ। ইতোমধ্যে ছয় ফুটের বদলে চার ফুট বিভাজক নির্মাণ করা হয়েছে। সড়ক সংকুচিত রেখেই কার্পেটিং করার প্রস্তুতি নেওয়া হয়েছে। গাইবান্ধা সওজ সূত্র জানায়, সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনের পর শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে রেলওয়ের স্থাপনা উচ্ছেদে রেল বিভাগকে চিঠি দেওয়া হয়। কিন্তু সওজ এবং রেল বিভাগের দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রিতার কারণে এখনো রেলওয়ের স্থাপনা উচ্ছেদ হয়নি। এ বিষয়ে গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার বলেন, রেলের স্থাপনা উচ্ছেদ হবার পর রেলগেট এলাকায় সড়কটি প্রশস্ত করা হবে।
