হাতিয়ায় মেঘনায় নেই জেলেদের আনাগোনা

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:১৮

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

মা-ইলিশ সংরক্ষণে গত ৪ অক্টোবর থেকে ২২ দিন যাবত্ নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ ঘোষণা করায় হাতিয়া উপকূলীয় মেঘনা নদীতে এখন নেই জেলেদের আনাগোনা। জেলেরা এখন বাড়িতে বসে বেকার সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ এ সময়ে কাটাছেঁড়া জাল বুনে নিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা মত্স্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, সরকারের ঘোষিত এই ২২ দিন যাতে জেলেরা মাছ শিকার করতে নদীতে না নামে এজন্য আগে থেকে একাধিক সভা-সমাবেশ করে তাদের সচেতন করা হয়েছে। অপরদিকে অব্যাহত রয়েছে জেলেদের জন্য সরকারি ত্রাণ সাহায্য। ফলে নদীতে এখন জেলেদের আনাগোনা কমেছে।