কাঁচেরকোল পোস্ট অফিসের কার্যক্রম চলছে বারান্দায়

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:১৯

ভ্রাম্যমাণ প্রতিনিধি

বছর দশেক আগে ঝড়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামের পোস্ট অফিসের কাচারি ঘর ভেঙে পড়ে। ঘরটি পুনর্নির্মাণ না হওয়ায় এরপর থেকে পোস্ট মাস্টারের বাড়ির বারান্দায় চলছে পোস্ট অফিসের কার্যক্রম। সকালে পোস্ট অফিসের কাজ শেষে কাগজপত্র একটি ব্যাগে ভরে ঘরে তুলে রাখেন তিনি। এভাবেই চলে আসছে বছরের পর বছর। ঝিনাইদহের ডাক বিভাগের পরিদর্শক মো. আশরাফুল আলম বলেন, জেলায় ৭৯টি ব্রাঞ্চ পোস্ট অফিস আছে। তার মধ্যে ৩৯টি অফিসের ঘর নেই। এসব পোস্ট অফিসের অধিকাংশের কাজ চলে পোস্ট মাস্টারের বাড়িতে। অখবা যেখানে সুবিধা হয় সেখানে বসে কাজ করেন পোস্ট মাস্টাররা।