কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জ উপজেলায় বুধবার ভোরে প্রাইভেটকারের চাকা ফেটে উলটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার রংপুর সড়কের বড়ভিটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জেলার জলঢাকা উপজেলার নেকবক্ত কুঠিপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী মোহসেনা বেগম (৬৫)। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
