নিয়ামতপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২০

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুরে সামসুন্নাহার জুলি (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের বাড়িতে সামসুন্নাহারের লাশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। নিহত গৃহবধূ ঐ গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে ফিরোজের স্ত্রী। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, সামসুন্নাহারের শাশুড়ি এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।