কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ায় সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহত্ উত্সব শারদীয় দুর্গাপূজা ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌর পূজা মন্ডপ পরিদর্শন করে দেখা গেছে, ৪৮টি পূজা মন্ডপেই এ উত্সব পালিত হচ্ছে শান্তিপূর্ণভাবে। বুধবার মহা অষ্টমীর দিন বিকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি উপজেলার করইশ, কড়ইয়া ও কোয়া সার্ব জনীন পূজা মন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ আলী খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার রসুল, উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন প্রমুখ।
