মহেশপুর সীমান্তে শিশুসহ আটক ৮

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুর মাটিলা ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বুধবার ভোরে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আট জনকে আটক করেছে বিজিবি। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধীনস্ত মাটিলা ও বাঘাডাঙ্গা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সলেমানপুর ইট ভাটা ও লেবুতলা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার লিটন পাল (২৮), মাগুরা জেলার শালিখা থানার লতিকা পাল (২৯), তার ছেলে শয়ন পাল (১০), পিরোজপুর জেলার কাউখালী থানার নুপুর রায় (২৫), পাবনা জেলার সুজানগর থানার রিপা খাতুন (৩০), তার মেয়ে যুথী খাতুন (১৬), আয়শা খাতুন (১১) এবং রাবিয়া (০৭)।  মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।