মেহেরপুরের গাংনীতে গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২০৮তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
---
রংপুরের ধাপ এলাকার রাধা বল্লভ মোড়ে পারটেক্স ফার্নিচারের নতুন শোরুম সম্প্রতি উদ্বোধন করেন পারটেক্স ফার্নিচার লিমিটেডের হেড অব বিজনেস শাহ্ আলম মুন্সী, পারটেক্স স্টার গ্রুপের সিএফও (কমপ্লেক্স-১) মোস্তফা কামাল আহমেদ এবং হেড অব মার্কেটিং ফজলে রাব্বি। কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন
