সুকুক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনা ব্যাপক

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

সুকুক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর পরও এক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত সুকুকের ক্ষেত্রে আলাদাভাবে কোনো আইনি কাঠামো দাঁড়া করানো যায়নি। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ ‘বাংলাদেশে সুকুক কার্যক্রমের সূচনা’ শীর্ষক এক অনলাইন কর্মশালায় এ কথা বলা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ অরিলিয়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ কবির হাসান।

কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহকারী অধ্যাপক ড. মো. মহব্বত হোসেন। পাঁচ সদস্যের গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ; বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. আলমগীর; সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর মহাসচিব আব্দুল্লাহ শরিফ; ইন্টারন্যাশনাল শরিয়াহ রিসার্চ একাডেমি (আইএসআরএ) মালয়েশিয়ার গবেষক মেজবাহ উদ্দিন।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সচিব ও ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরাস্তু খান;  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান; ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলা প্রমুখ।