সিমেন্ট উত্পাদনকারীদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আগামী ২৩ অক্টোবর সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিসিএমএর বর্তমান প্রেসিডেন্ট মো. আলমগীর কবির বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন। এজিএমএ পরবর্তী দুই বছর অর্থাত্ ২০২১-২২ এবং ২০২২-২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হবে। —প্রেস বিজ্ঞপ্তি
