বরিশালে ভারতীয় সহকারী
হাইকমিশনার
বরিশাল অফিস
বরিশালের বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। গতকাল বুধবার বিকালে নগরীর শ্রীশ্রী রামকৃষ্ণ মিশনে আসেন তিনি। এর আগে সস্ত্রীক রায়না খুলনা থেকে বরিশালে এসে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঙালির চিরায়ত সংস্কৃতি বাংলাদেশের মানুষ দারুণভাবে উদ্যাপন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্লোগান দেন, ‘ধর্ম যার যার উত্সব সবার’ তা সত্যিই অনবদ্য। এ সময় তার সঙ্গে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দে, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজ, পুজোর ভ্যানের সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব দাস অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
