সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির (সিএসআইডি) উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সেমিনার রুমে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে কম্পিউটার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। যুক্তরাজ্য-ভিত্তিক উন্নয়ন সংস্থা লিউনার্ড চ্যাশায়ার ও সিএসআইডি যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিএসআইডির নির্বাহী পরিচালক খোন্দকার জহুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিউনার্ড চ্যাশায়ারের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জহির-বিন-সিদ্দিকী। —প্রেস বিজ্ঞপ্তি
