বন গবেষণা ইনস্টিটিউটের নতুন পরিচালক ড. রফিকুল হায়দার

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫০

চট্টগ্রাম অফিস

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন  ড. রফিকুল হায়দার। তিনি এই ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা (বনজ সম্পদ উইং) হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ১১ অক্টোবর এই পদে নিয়োগ পাওয়ার পর বিদায়ি পরিচালক ড. মো. মাসুদুর রহমান এর স্থলাভিষিক্ত হলেন।

তিনি ১৯৯৩ সালে এই ইনস্টিটিউটে সিনিয়র রিসার্চ অফিসার পদে যোগদান করেন। শুরুতে উপকূলীয় বনায়ন কৌশল বিষয়ে গবেষণা শুরু করলেও পরবর্তী সময় সিলভি কালচার রিসার্চ বিভাগ, বীজ বাগান বিভাগ, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিট এবং মাইনর ফরেস্ট প্রোডাক্ট ডিভিশনে গবেষণা করেন। তিনি ঔষধি উদ্ভিদসহ নন টিম্বার ফরেস্ট প্রোডাক্টসের প্রোপাগেশন, ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে গবেষণা করেন। ড. হায়দার ২২১ প্রজাতির ঔষধি উদ্ভিদের জার্মপ্লাজম সংরক্ষণের জন্য গবেষণা, উদ্ভাবন ও সংরক্ষণ ক্যাটাগরিতে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭’ অর্জন করেন।