ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় এক সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোররাতে আশুলিয়ার কুরগাঁও ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় সাবেক সেনাসদস্য মো. শাজাহানের বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাতরা ঐ বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
মো. শাজাহান মিয়া জানান, বাড়ির জানালার গ্রিল কেটে এক জন ভেতরে ঢুকে দরজা খুলে দেয়। এ সময় বাইরে থাকা অন্য ৮-১০ জন ডাকাত ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে ডাকাতরা ঘরে থাকা আলমারির লকার ভেঙে প্রায় ছয় ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ২০ হাজার টাকাসহ মালামাল নিয়ে যায়।
