আজ হকির সেমিফাইনাল

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২২:০৯

স্পোর্টস রিপোর্টার

ক্লাব কাপ হকির দুইটি সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দেশের সেরা চার ক্লাব। হকি স্টেডিয়ামে বিকাল ৪টায় আবাহনী ও সোনালী ব্যাংক এবং সন্ধ্যা ৬টায় মোহামেডান ও মেরিনার মুখোমুখি হবে। আবাহনী ভারতীয় খেলোয়াড় এনেছে। মোহামেডান মেরিনার ম্যাচ ঝুঁকিপূর্ণ। তাই বাড়তি সতর্কতার কথা জানিয়েছে ফেডারেশন। জিমির শাস্তি প্রত্যহারের আবেদন করেছিল ক্লাব থেকে; কিন্তু সেটা গ্রহণ করেনি ফেডারেশন।