চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মো. আলমগীর (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাশেম বলির বাড়ি এলাকার মৃত আলী আহমদের পুত্র। গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঐ ডাকাত গুলিবর্ষণ করলে র্যাবও পালটা গুলি চালায়।
