ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২২:২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আ. সালামের স্ত্রী এক সন্তানের জননী পারুল (২৮) সুপারি গাছে উঠে সুপারি পারতে গেলে গাছ থেকে পা ফসকে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন।

দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, সুপারি গাছ থেকে পড়ে গৃহবধূ গুরুতর আহত হলে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে পিরোজপুর সদর থানায় পরে একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।