দেশে গত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে ৫১৮ জনের মধ্যে। মঙ্গলবার সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছিল আর ৫৪৩ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সব মিলিয়ে দেশে গতকাল পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯। তাদের মধ্যে ২৭ হাজার ৭৩০ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। সরকারি হিসাবে গত এক দিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৫০৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন সুস্থ হয়ে উঠলেন। গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৩৯৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। গত এক দিনে সারা দেশে মোট ২২ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ২০ হাজার ৬৯৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ৩৫ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬১ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, খুলনা বিভাগের ২ জন এবং বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন ১ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী। ১৬ জন সরকারি হাসপাতালে এবং ১ জন বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
