ব্রিটিশ রাজ পরিবার থেকে বের হয়ে প্রিন্স হ্যারি আর মেগান মারকেল নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে তারা এবার যুক্তরাষ্ট্রের একটি ইনভেস্টমেন্ট ফার্ম এথিক-এ বিনিয়োগ করেছেন। এই ফার্মের এক দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদ আছে। এই দম্পতি ইতিমধ্যে অর্থ লগ্নি করেছেন বলে জানা গেছে। ফার্মটি জানিয়েছে, এই দম্পতি বিশ্ব জুড়ে লাখ লাখ ডলার আয় করতে ফার্মটিকে সহায়তা করবেন। এই ফামর্টি বিত্তশালীদের তাদের অর্থ বিনিয়োগের বিষয়ে পরামর্শ দেয় এবং এক্ষেত্রে জলবায়ু ও মানবাধিকারকে গুরুত্ব দেয়। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে প্রিন্স হ্যারি বলেন, আশা করছি, যুবকরা এখন টেকসই বিনিয়োগে আগ্রহী হবেন। এর আগে, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ রাজ পরিবারের রাজপুত্র ও রাজবধূ। ডকুমেন্টরি, ফিচার ফ্লিম আর শিশুদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম নির্মাণ করতে এই চুক্তি করেছিলেন এই দম্পতি। -বিবিসি
