জামালপুরের মেলান্দহে গোরস্থান থেকে ১০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গোরস্থানটি পৌরসভার মধ্য শাহাজাতপুর আহম্মদনগর মাদ্রাসা-মসজিদ সংলগ্ন। মঙ্গলবার বিষয়টি এলাকাবাসীর নজরে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কঙ্কাল চুরির উদ্দেশ্যে কবরস্থান খোঁড়ে। এরপর দিনের বেলা কবরগুলো থেকে মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘটনা কি তা দেখার জন্য উৎসুক জনতা দিনের বেলা ভিড় জমাতে থাকে।
খবর পেয়ে মেলান্দহ থানা এসআই নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে দুটি স্ক্রু ডাইভার, একটি ব্যাগ ও দুস্কৃতিকারীদের ফেলে যাওয়া কিছু কাপড় উদ্ধার করে।
আরও পড়ুনঃ ‘আমার জন্যই চলে গেলেন বাবা-মা, বেঁচে থেকেও আমি মৃত’
এলাকাবাসীর অভিযোগ, ‘কবরস্থানের পাশেই আহাম্মদনগর মাদ্রাসা-মসজিদ এবং আবাসিক এলাকা। সেখানে সব সময় মানুষ থাকে। তা সত্ত্বেও কিভাবে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটলো!’
ইত্তেফাক/নূহু
