একদিন জীবনে জীবন ঢেলে তরঙ্গসুন্দর হতে চেয়েছিলে
তোমার ঠিকানা হলো অন্যঘর!
একদিন কাকতালীয়, উঠলে এসে পার্শ্ববর্তী ফ্ল্যাটে
দেখা হতেই চমকালে
বললে, ‘ভালোই হলো, চলে এলাম সেই তোমার কাছে!’
নবনীতা, মানুষ দৃশ্যত খুব কাছে
কতটা দূরত্বে পরস্পর, তা মাপার ফিতে কই?
[ঢাকা]
