জলের উপর পাতার পাতা—
তার উপরে বিশাল ছাতা
ছাতার ভেতর অনেক মানুষ—
ঠিক মনে হয় একটা ফানুস!
যাচ্ছে ফানুস, ধীরে ধীরে
তার ঠিকানা আপন নীড়ে
জল ভেঙে সে বানাবে ঢেউ—
এমন ফানুস দেখেছ কেউ?
যে দেখোনি যাও বরিশাল
চাঁদপুরে যাও, দেখবে কী হাল
ভোলায় গেলেও পেতে পারো—
বুঝতে বাকি রইল কারো?
সহজ ধাঁধা, পারলে এনাম
পত্রিকাতে ছাপাবো নাম
না পারলে, এই মঞ্চে—
চল চল চল যাই লঞ্চে।
