সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির বা ৫৮ দশমিক ২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৩ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৮ দশমিক ২০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৭০ টাকা বা ৭ দশমিক ৭১ শতাংশ কমেছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৪ দশমিক ৪৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪ দশমিক ১১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪ দশমিক ১০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩ দশমিক ৭১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩ দশমিক ৫৭ শতাংশ, এপেক্স ফুডসের ৩ দশমিক ৪১ শতাংশ, নর্দান ইসলামী ইনসিওরেন্সের ৩ দশমিক ৪১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩ দশমিক ৪০ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৩ দশমিক ৩৫ শতাংশ কমেছে।
