আগ্রহের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২১:১২

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৪টির বা ৩০ দশমিক ৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বুধবার আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮ দশমিক ১৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭ দশমিক ৪২ শতাংশ, ফরচুন সুজের ৭ দশমিক ২১ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬ দশমিক ১৫ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬ দশমিক ০৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৯৮ শতাংশ, লাভেলোর ৫ দশমিক ১১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪ দশমিক ৪৩ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ৪ দশমিক ২২ শতাংশ বেড়েছে।