আগামী বুধবার বন্ধ থাকবে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২১:১৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে এ উপলক্ষে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন ডিওএস থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবর মঙ্গলবারের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার পুনর্নির্ধারণ করা হলো।