উখিয়ার পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের সীমারক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) শতাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত থেমে থেমে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা এই গুলি চালায়। এতে তুমব্রু সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে বাংলাদেশের ভূখণ্ডে চলে আসেন।
০
