কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব হলরুমে সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কার্যকরী কমিটির গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটি পরিচালনার জন্য আব্দুল আজিজ মজনুকে সভাপতি (যুগান্তর) ও শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক (সমকাল ও করতোয়া ) হিসেবে সর্বস্মতিক্রমে নির্বাচন করা হয়। এছাড়া ২২ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সিদ্দিকুর রহমান সহসভাপতি (ভোরের কাগজ), যুগ্ন সম্পাদক আরাবুর রহমান (উত্তরের সংবাদ), জিয়াউর রহমান জিয়া সাংগঠনিক সম্পাদক (আমাদের সময়), ফরহাদ হোসেন টুকু কোষাধ্যক্ষ (জনতা), নবিউল ইসলাম প্রচার ও দপ্তর সম্পাদক (দিনকাল ), অনিল চন্দ্র রায় সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক (ইত্তেফাক) মহসিন আলী মনজু কার্যকরী সদস্য (ইনকিলাব)।
আরও পড়ুনঃ ‘দুঃস্থ মাতা’র সাড়ে ৮ লাখ টাকা আত্মসাতের সময় আটক ৩
সাধারণ সদস্যরা হলেন, আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ) , অলিউর রহমান নয়ন (নয়াদিগন্ত), জাহাঙ্গীর আলম (পরিবেশ ), সিরাজুল ইসলাম হিরু (কুড়িগ্রাম খবর ) ছদরুজ্জামান (যুগের আলো) এসএম আসাদুজ্জামান খলিল ( খোলা কাগজ) , রবিউল ইসলাম বেলাল (মানবজমিন) , লুৎফর হমান বাবু (সংবাদ) , এইচ এম বাবুল (জাগো বাহে), জাকারিয়া শেখ (ভোরের পাতা) উত্তম কুমার মোহন্ত (প্রতিদিনের সংবাদ ) এমদাদুল হক মিলন (সকালের সময়), জাহাঙ্গীর আলম (আমার সংবাদ) ।
ইত্তেফাক/নূহু
