মেলান্দহে আমনের খেতে মিলিবাগ পোকার আক্রমণ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:০৭

মেলান্দহে মিলিবাগ বা ছত্রাক পোকার আক্রমণে রোপা আমন ধানের ক্ষতি হচ্ছে। এতে ধান গাছ সাদা-লালচে হয়ে মারা যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। কৃষক সুরুজ্জামান এবং রবিউল ইসলাম জানান, এবারে পোকার আক্রমণ বেশি। অন্যান্য বছর দুই-এক বার কীটনাশক ব্যবহার করেই পোকা দমন করা যেত। এ বছর কয়েক বার কীটনাশক ছিটিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এ ব্যাপারে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আজম খান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল জানান, পোকা দমনে খেতে পানি দিতে কৃষকদের বলা হচ্ছে। যারা পানি দিচ্ছে না তাদের খেতে পোকার আক্রমণ বেশি হচ্ছে।