প্রসাদপুর খেয়াঘাটে ঝুঁকি নিয়ে নদী পারাপার

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:০৯

মান্দা উপজেলার প্রসাদপুর খেয়াঘাটে ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে আত্রাই নদী পারাপার হচ্ছেন দুই পাড়ের মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু বলেন, প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে অন্তত ১৫-১৬ হাজার লোক পারাপার হন। ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান বলেন, সংকটাপন্ন রোগীদের হাসপাতালে নিতে এ অঞ্চলের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান বলেন, প্রসাদপুর খেয়াঘাটে একটি সেতু নির্মাণের লক্ষ্যে এলজিইডির প্রধান কার্যালয়ের একাধিক টিম মাটি পরীক্ষা, স্থান নির্ধারণসহ সেতুর ধরন নিয়ে কাজ করেছে।