নেত্রকোনা পৌর এলাকায় ৫০ ডাস্টবিন স্থাপন

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১০

বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠানের স্তূপীকৃত আবর্জনা ডাস্টবিনে জমা রাখার জন্য নেত্রকোনা পৌর এলাকায় ৫০টি নতুন ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনা শহরের মগড়া সেতু এলাকায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, ডিডিএলজি জিয়া আহমেদ সুমন এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন। এ সময় মেয়র জানান, প্রথম পর্যায়ে ৫০টি নতুন ডাস্টবিন পৌর এলাকার বিভিন্ন প্রান্তে স্থাপন করা হয়েছে।