পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১০

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে গোপাল ঘোষ (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া রেল স্টেশনের প্ল্যাটফরম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোপাল ঘোষ উপজেলার জারিয়া স্টেশন রোড এলাকার মৃত সন্তোষ ঘোষের ছেলে। জারিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির হোসেন জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭২ নম্বর ডাউন ট্রেনটি জারিয়া স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা জগন্নাথ ঘোষ পলির দাবি তার বাবা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।