কাপ্তাইয়ে প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১১

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলার শীলছড়িতে বাংলাদেশ টিম্বার অ্যান্ড প্লাইউড কারখানায় বুধবার রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে কাপ্তাই থেকে দমকল বাহিনীর দুইটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ টিম্বার অ্যান্ড প্লাইউড কারখানার ম্যানেজার মো. মহিউদ্দিন জানান, তাদের কারখানাটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। বন্ধ কারখানার এক পাশের ঘরে প্রচুর পরিমাণে কাঠ মজুত করা ছিল। ঐ কাঠের মজুতেই হঠাত্ আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তা তাত্ক্ষণিক তিনি জানাতে পারেননি। কাপ্তাই দমকল বাহিনীর স্টেশন অফিসার অব্দুল মান্নান আনসারী জানান, একটি পরিত্যক্ত গুদাম ঘরে কাঠের স্তূপে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।