নদীভাঙন রোধে কাজ করছে সরকার ........ পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১১

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মানুষের বাসস্থান রক্ষায় নদী ভাঙন রোধে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার সকাল ১০টায় ভেদরগঞ্জ উপজেলার চরভাগা হাজী আমেনা রওশন হাফিজিয়া মাদ্রাসা মাঠে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র মানুষের গৃহনির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বিশেষ বরাদ্দকৃত নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মার ভাঙন থেকে রক্ষায় পদ্মা সেতু থেকে নড়িয়া পর্যন্ত এবং ভেদরগঞ্জ উপজেলা রক্ষায় নড়িয়া থেকে চাঁদপুর পর্যন্ত নদীর তীর সংরক্ষণ বাঁধনির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।