দৌলতখান (ভোলা) সংবাদদাতা
ভোলার দৌলতখানে সাতটি প্রতিষ্ঠানকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার। বৃহস্পতিবার দৌলতখান বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকার অপরাধে এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাতটি প্রতিষ্ঠানকে এই জরিমানা প্রদান করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।
