ইন্দুরকানী (পিরোজপুর) :ইন্দুরকানীতে বৃহস্পতিবার বিকালে উপজেলা জাতীয় পার্টি-জেপির কার্যালয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় তিন চেয়ারম্যান প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। ইন্দুরকানী ইউনিয়নে উপজেলা জেপির আহ্বায়ক মো. আসাদুল কবির তালুকদার স্বপন, পত্তাশী ইউনিয়নে উপজেলা জেপির সদস্য সচিব মো. শাহীন হাওলাদার ও পাড়েরহাট ইউনিয়নে উপজেলা জেপির নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার বাবুলের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন দলের কেন্দ্রীয় নেতা মো. গোলাম সরওয়ার জোমাদ্দার —ইত্তেফাক
