রূপু বললেন বাংলাদেশকে বারবার ভুগতে হচ্ছে

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১৫

দলের ম্যানেজার সত্যজিত দাস রূপু মালদ্বীপে সাংবাদিকদের জানিয়েছেন, ‘খেলায় ড্রও হয়েছে কিন্তু আমাদের খেলোয়াড়দের মধ্যে ছিল হারের কষ্ট। খেলোয়াড়রা খেতে পারেনি। অনেকেই কষ্ট হতে বেরিয়ে আসতে পারছে না। সবার মধ্যে ক্ষোভ থাকবে।’ রূপুর কথায় পরিষ্কার বাংলাদেশকে বারবার ভুগতে হচ্ছে। এর আগেও নেপালে সাফে বল পোস্টে খেলায় ফিরেছিল। আমরা গোল করেছিলাম। তার পরও সেটি বাতিল করা হয়। বলা হলো বল বাইরে হতে এসেছে। অথচ লাইন ক্রস করেনি। এমনটা বারবারই হচ্ছে। এদিকে যদি নজর দেওয়া না হয় তাহলে কাউকে না কাউকে ভুগতে হবে।’