ধর্মীয় উগ্রতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কুমিল্লা ও চাঁদপুরে পূজামণ্ডপে হামলার ঘটনায় বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে নগরীর সদর রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন, বাসদের মহানগর আহ্বায়ক ইমরান হাবীব রুমন, ছাত্র ফ্রন্টের প্রচার সম্পাদক বিজন সিকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাহুল দাশ প্রমুখ।
