লেবাননের রাজধানী বৈরুতে গুলি ও সহিংসতায় অন্তত ছয় জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। গতকাল সকালে বৈরুতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের ডাকা বিক্ষোভে অস্ত্রধারীরা গুলি চালায়। এতে অনেকেই হতাহত হয়। খবর পার্স টুডের
গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের দাবিতে হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট এ বিক্ষোভের ডাক দেয়। ঐ বিচারকের তত্পরতাকে পক্ষপাতদুষ্ট হিসেবে আখ্যায়িত করেছে এই দুই সংগঠন। বিক্ষোভকারীরা তাকে আমেরিকার দাস হিসেবে অভিযুক্ত করছেন। স্থানীয় সূত্রগুলো বলছে, বৈরুতের রাজপথে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় একদল সশস্ত্র ব্যক্তি। কেউ কেউ বলছেন হামলাকারীদের পরিচয় অস্পষ্ট।
