বিভিন্ন আয়োজনে দৃষ্টি দিবস পালিত

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০০:২৬

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হলো বিশ্ব দৃষ্টি দিবস। দৃষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। অন্ধত্ব নিবারণ ও দৃষ্টি রক্ষার উদ্দেশ্যে দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— ‘তোমার চোখকে ভালোবাসো’।

দিবসটি উপলক্ষ্যে সারা দেশে অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয় স্বাস্থ্যসেবা অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চোখের স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও) ফোরাম। দিবসটি উপলক্ষ্যে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা নেতৃত্ব দেন। এসময় আরো উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।