আইন লঙ্ঘনের প্রমাণ

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০০:২৯

ব্রিটেনের তথ্য কমিশনার এলিজাবেথ ডেনহ্যাম বলেছেন, ব্রিটেনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সোশ্যাল মিডিয়া ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ব্রিটেনের পক্ষ থেকে ফেসবুকের সাবেক কর্মী এবং তথ্য ফাঁসকারী ফ্রান্সেস হাউগেনের কাছে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ চাওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের কী ধরনের ক্ষতি করছে ফেসবুক সেই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। -বিবিসি