থাই খাবারের মজা

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০:০৫

বাঙালি খাবার তো প্রতিদিনই খাওয়া হয়। তাই মাঝেমধ্যে বিদেশি খাবারের আয়োজন হলে সবারই ভালো লাগে। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার থাই খাবার। আর থাই খাবারের ৩ পদের রেসিপি নিয়ে এবারের আয়োজন—

থাই স্টাইলে মিক্সড

 

উপকরণ :শাক বিশেষ সবুজ ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ছেচা থাই আদা+আদা ১ চা চামচ, টমেটো ও চিলি সস ২টা, চাইনিজ মসলা ১ চা চামচ, পেঁপে, গাজর বা বরবটি ১ কাপ, চিনি ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, ডিম (সেদ্ধ) ১টি, বাটার ১/৪ কাপ, টেস্টিং সল্ট ২ চা চামচ, লবণ পরিমাণমতো, গোল পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ।

প্রণালি :সবজি বেকিং পাউডার দিয়ে সেদ্ধ করুন। চুলায় বাটার দিন। সব সবজি দিন, নেড়ে সস দিন, ময়দা দিন, শাক দিন। শেষে লেবুর রস দিন।

লেমন থাই চিকেন

উপকরণ :মুরগি (হাড় ছাড়া, লম্বা লম্বা কাটা), সাদা গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, সিনামন পাউডার ১/২ চা চামচ, সয়াবিন তেল ভাজার জন্য, টেম্পুরা (পানি দিয়ে গোলানো) পরিমাণমতো, টেস্টিং সল্ট ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, রসুনের রস ১ চা চামচ, লবণ পরিমাণমতো, এলাচ পাউডার ১/২ চা চামচ, চিনি ২ চা চামচ, আদা ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ১/২ চা চামচ।

প্রণালি :মুরগির মাংসে সব মসলা মাখিয়ে তেলে ভেজে গরম অবস্থায় লেবুর রস দিন।

বেসিল রাইস

উপকরণ :চাল ২ কাপ, বসিললিফ ১ টেবিল চামচ, আদা কুঁচি ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, লবণ পরিমাণমত, চিনা বাদাম ১/৪ কাপ, ড্রাই কোকোনাট ১ টেবিল চামচ, বরবটি কুচি ১ কাপ, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, ডিম ২টি, সয়াসস ২ চা চামচ, ভাজা মরিচের গুঁড়া ১/২ চা চামচ, ইউনিফরম পেস্তা ২ টেবিল চামচ, গাজর মিহি কুঁচি ১ কাপ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, বিফ কিমা ১/২ কাপ, চিনি ২ টেবিল চামচ, সানফ্লাওয়ার অয়েল ১/২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালি :চাল ৭৫% কুক করে নিন। চুলায় তেল দিন। আদা কুঁচি, লেবুর রস দিন। সব মসলা ও বাদাম কুঁচি দিন। সবজি দিন। ডিম ও চাল দিন। নেড়ে পরিবেশন পাত্রে নিয়ে ইউনিফরম কলাম ও ড্রাই কোকোনাট কালা করে দিন।