প্রথমবারের মতো রেনেসন্স্ ঢাকার-বাহার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে বুফে ব্রাঞ্চের। বুফে ব্রাঞ্চের এই আয়োজনটি চলে শুক্রবার এবং শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বুফে ব্রাঞ্চের আয়োজনে আছে দেশি-বিদেশি নানান রকমের খাবারের সমারোহ। এ আয়োজনে আছে একটু ভিন্নতা, যেখানে অতিথিরা তাদের চাহিদামত সবকিছু বানিয়ে নিতে পারবেন, মানে— এগ স্টেশনে অপেক্ষারত শেফ অতিথিদের পছন্দমত বানিয়ে পরিবেশন করবেন। সেইসঙ্গে থাকছে নানান রকমের সাইড ডিশ, যেমন—এগ বেনিডেক্ট, বেকড বিন্স, চিকেন সসেজ, টার্কি বেকন, হ্যাশ ব্রাউন। এছাড়াও যারা মিষ্টি জাতীয় খাবার খেতে চান যেমন ওয়াফেল, মজাদার প্যানকেক, তারা সরাসরি লাইভ স্টেশন থেকে বানিয়ে নিয়ে উপভোগ করতে পারবেন। আর যারা সি-ফুড খেতে পছন্দ করেন, তাদের জন্যও থাকছে বিভিন্ন আয়োজন।
ব্রাঞ্চের দুপুরের আয়োজনে আছে মাটন রেজালা, বিফ কালা ভুনা, প্রণ বিরিয়ানি, পনির মাসালা, ডাল মাখনি, ভেজিটেবল ভুনাসহ আরও নানান মুখরোচক খাবার। সুশী প্রেমীদের জন্য আছে নানান স্বাদের সুশির সঙ্গে আরও কিছু জাপানিজ খাবার। এছাড়াও আছে পাস্তা লাইভ স্টেশন— সেখানে শেফ অতিথিদের পছন্দনুযায়ী পাস্তা বনিয়ে পরিবেশন করেন এবং গ্রিল স্টেশনে গ্রিল আইটেম বানিয়ে পরিবেশন করা হয়। আরও আছে ্বাংলাদেশের ঐতিহ্যবাহী ইলিশ মাছ ভাজা, চিংড়ি মালাইকারি, আইর মাছের দোপেয়াজা, নিহারিসহ মজারসব আয়োজন। বুফে ব্রাঞ্চটির দাম ৫,৯৯৯ টাকা (জনপ্রতি) মাত্র। আছে ১টি কিনলে ২টি ফ্রি’র ব্যবস্থা।
