মুহম্মদ আনিসুল হক
১৬ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ১ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা :৬ ও ৭। শুভ বার :সোম ও শুক্র। শুভ রত্ন :হীরা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বাড়তে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাববেন না। কারো সঙ্গে মতানৈক্যে জড়াবেন না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ব্যয় কমানোর চেষ্টা করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
