ভেদরগঞ্জে পোকা দমনে ‘আলোক ফাঁদ’

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:২১

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জে ক্ষতিকর পোকা থেকে ফসল রক্ষায় কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে ‘আলোক ফাঁদ’ পদ্ধতি। কৃষকদের সুবিধার্থে কৃষি অফিস ‘কৃষি উন্নয়ন প্রকল্প’-এর মাধ্যমে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে সৌরচালিত আলোক ফাঁদ স্থাপন করা হয়। সম্প্রতি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কাসেম সরদারের জমিতে আলোক ফাঁদ স্থাপন পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ হাসিব, রানা মিয়া, তুহিন আহমেদসহ স্থানীয় কৃষকরা।