‘নিওলিবারেল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: পিপল ইন দ্য মার্জিনস’ বইয়ের প্রকাশনা উৎসব 

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:২৯

‘নিউলিবারেল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: পিপল ইন দ্য মার্জিন’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টায় রাজধানীর ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) নতুন কেন্দ্রীয় কার্যালয় ফার্মগেটের আরএইচ হোম সেন্টারে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। 

ইউপিএল থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দন খান ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ক্লার্ক বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক মোহাম্মদ সাজ্জাদুর রহমান।

প্রকাশনা অনুষ্ঠানে আলোচক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, ‘বইটি একটি গভীর তাৎপর্যপূর্ণ বই। পাঠ ও গবেষণার কাজে লাগবে এটি।’ 

No description available.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, ‘নয়া উদারনীতিবাদের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে বাজার ব্যবস্থা প্রায় একচেটিয়া পর্যায়ে পৌঁছে গেছে। একে মার্কেট ফান্ডামেন্টালিজম বলা যায়। বাজারকে নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে দিয়ে দেশের অর্থনীতি বৈষম্য উৎপাদন করছে। বইটি পড়ে যে বার্তা পাওয়া যায় এভাবে চলতে থাকলে এই ব্যবস্থার দ্বারা কোনো সামাজিক ন্যায্য অবস্থা বজার রাখা যাবে না।’  

সাংবাদিক, লেখক ও ইংরেজি দৈনিক নিউ এজ এর সম্পাদক নুরুল কবীর বলেন, ‘নয়া উদারনীতিবাদের বাংলাদেশে প্রভাব নিয়ে লেখা বইটি সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার। এজন্য বইটির একটি বঙ্গানুবাদ অনুলিপি করা যায়।’ 
 
অনুষ্ঠানে আরও আলোচনা করেন-গবেষক ও অধ্যাপক স্বপন আদনান, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর ও ইউপিএল এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন।


ইত্তেফাক/এএএম